Friday, November 6, 2009

নতুন লেখা চাই

ইচ্ছামতীর পরবর্তী সংখ্যাগুলির জন্য গল্প/ অনুবাদ গল্প/ কবিতা/ বিষয়ভিত্তিক/ তথ্যমূলক লেখা /আঁকা ছবি চাই। ইচ্ছামতীর পরবর্তী সংখ্যা বেরোবে ডিসেম্বর ২০০৯ এর শেষের দিকে। কিন্তু আমরা শুধুমাত্র এই সংখ্যার জন্য লেখা চাইছি না। আমরা চাইছি ছোটদের জন্য নানারকমের অনেক লেখা, যা ইচ্ছামতীর আগামি সংখ্যাগুলিকে সমৃদ্ধ করবে।

মনোগ্রাহী লেখা পুনঃপ্রকাশ করতে আমাদের আপত্তি নেই। কিন্তু লেখা দেওয়ার সময়ে কোথায়, কবে আগে প্রকাশ হয়েছে সেটা জানিয়ে দিতে হবে।

আগামি ডিসেম্বর সংখ্যার জন্য লেখা পাঠাতে পারেন ৩০শে নভেম্বর অবধি।

Unicode Bangla Font ব্যবহার করে .doc/.txt format এ লেখা পাঠান ইচ্ছামতীর মেইল ঠিকানায়ঃ

Thursday, October 1, 2009

নতুন প্রতিবেদন

ইচ্ছামতীর পুজো সংখ্যা ২০০৯ নিয়ে ওয়াশিংটন বাংলা রেডিও তাঁদের নিয়মিত প্রতিবেদন প্রকাশ করেছেন এই লিঙ্ক-এঃ
http://www.washingtonbanglaradio.com/content/9669309-ichchhamoti-bengali-online-childrens-magazine-durga-pujo-2009-issue-published-e-zine

তাঁদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই

ইচ্ছামতীর ই-কার্ড বিভাগ 'শুভেচ্ছা' কে নিয়ে আলাদা প্রতিবেদন প্রকাশ হয়েছে ওয়াশিংটন বাংলা রেডিওর এই লিঙ্ক এঃ
http://www.washingtonbanglaradio.com/content/9669409-send-durga-pujo-greeting-ichchamotis-new-e-card-service-just-launched

Monday, September 21, 2009

ইচ্ছামতী শরত সংখ্যা ২০০৯ প্রকাশ হল

ইচ্ছামতী শরত সংখ্যা ২০০৯ প্রকাশ হল। এই সংখ্যার হাত ধরে ছোট্ট ইচ্ছামতী এক বছরে পড়লো।
ইচ্ছামতীর নতুন সংখ্যা কেমন লাগলো জানাও আমাদের ব্লগের এই পাতায়

সবার জন্য ইচ্ছামতী নিয়ে এসেছে শারদ উপহার - নতুন বাংলা ই-কার্ড বিভাগ-শুভেচ্ছা। নিজের প্রিয়জনকে পাঠাও এই ই-কার্ডগুলি।

Sunday, September 20, 2009

শরত সংখ্যা ২০০৯ কেমন লাগলো -তোমার মতামত জানাও

এই পোস্টে জানাও ইচ্ছামতীর প্রথম শারদীয়া সংখ্যা শরত সংখ্যা ২০০৯ তোমার কেমন লেগেছে।

Friday, September 11, 2009

ইচ্ছামতী শরৎত ৎ সংখ্যা ২০০৯ আসছে

একবছর হয়ে গেলো। ইচ্ছামতীর প্রথম পুজো সংখ্যা শরত সংখ্যা ২০০৯ আসছে...আর কয়েকদিন পরেই...
বিশেষ আকর্ষণঃ

ভবানীপ্রসাদ মজুমদার আর শ্যামলকান্তি দাশের ছড়া, রেবতীভূষণের আঁকা ও লেখার পুণঃপ্রকাশ, নানাস্বাদের চারটি গল্প, পুজোর চিঠি এবং অন্যান্য নিয়মিত বিভাগ গুলি...

সাথে আরো কিছু চমক!!

Thursday, August 27, 2009

ইচ্ছামতী ২০০৮-২০০৯ দেখতে যেমন










প্রথম পাতা আর্কাইভ ২০০৮-২০০৯

শরত সংখ্যা ২০০৮ থেকে বর্ষা সংখ্যা ২০০৯ এর মধ্যে প্রকাশিত "প্রথম পাতা"র (সম্পাদকীয়) সূচীঃ

শরত সংখ্যা ২০০৮
শীত সংখ্যা ২০০৮
বসন্ত সংখ্যা ২০০৯
গ্রীষ্ম সংখ্যা ২০০৯
বর্ষা সংখ্যা ২০০৯