Friday, August 20, 2010

ইচ্ছামতী গ্রীষ্ম ২০১০ সংখ্যা সূচীপত্র

ইচ্ছামতী গ্রীষ্ম ২০১০ সংখ্যা সূচীপত্র

Monday, August 9, 2010

ইচ্ছামতী বর্ষা ২০১০ সংখ্যা কেমন লেগেছে জানাও এই পাতায়

প্রকাশিত হল ইচ্ছামতী বর্ষা ২০১০ সংখ্যা। এই সংখ্যা তোমার কেমন লাগল জানাও ব্লগের এই পাতায়ঃ

Monday, May 10, 2010

ওয়াশিংটন বাংলা রেডিও তে ইচ্ছামতীর নতুন প্রতিবেদন

ওয়াশিংটন বাংলা রেডিও ইচ্ছামতীর নতুন গ্রীষ্ম সংখ্যা ২০১০ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন এই লিঙ্কে -

ইচ্ছামতী পরিবার তাঁদের আন্তরিক ধন্যবাদ জানায়।

Tuesday, April 13, 2010

ইচ্ছামতী নিয়ে এল নববর্ষের ই-কার্ড

ইচ্ছামতী নিয়ে এল বাংলা নববর্ষ ১৪১৭ এর জন্য একগুচ্ছ নতুন বাংলা ই-কার্ড। এই ই-কার্ড গুলি দেখতে পাওয়া যাবে নিলের লিঙ্ক এ -

ইচ্ছামতীর ঝাঁপি থেকে বেছে নিয়ে, আপনার প্রিয়জনদের পাঠান আপনার মনের মতন ই-কার্ড।

ই-কার্ড গুলি নির্মাণ করার জন্য আমাদের ছবি এবং ফোটোগ্রাফ দিয়েছেন ঋতম ব্যানার্জী এবং আমাদের সহ-সম্পাদক কল্লোল লাহিড়ি। ঋতমকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। কল্লোল প্রথম থেকেই ইচ্ছামতীর সবরকমের আবদার সহাস্য মুখে মিটিয়েছেন, তাই আলাদা করে তাঁকে আর ধন্যবাদ জানাচ্ছি না।

এই প্রসঙ্গে ইচ্ছামতীর অন্যান্য বন্ধু-পাঠকদের কাছে জানিয়ে রাখি, আগামি দিনগুলিতে ইচ্ছামতীর ই-কার্ড বিভাগটিকে আরো বড় করতে চাই। ফোটোগ্রাফি, ছবি আঁকা, অ্যানিমেশন, বা দু-চার পংক্তি ছন্দ মিলিয়ে লেখা যদি আপনার নেশা বা পেশা হয়, তাহলে আর দেরি না করে চলে আসুন ইচ্ছামতীর আসরে - আপনাকে আমাদের খুব প্রয়োজন !

ছোট্ট ইচ্ছামতী আপনার হাত ধরলে আরেকটু দ্রুত বড় হয়ে উঠবে।

Monday, March 22, 2010

লোটাকম্বলে ইচ্ছামতী

ইচ্ছামতীর বন্ধু অভ্র 'লোটাকম্বল' -এ ইচ্ছামতীর শীত সংখ্যা নিয়ে একটি ছোট্ট পোস্ট দিয়েছিলেন। অন্যান্য পাঠকদের মতামত সহ পোস্ট-টি পড়তে পাওয়া যাবে এই লিঙ্ক-এঃ

অভ্র কে ধন্যবাদ জানাই ঃ)